Hawking Radiation
একসময় ভাবা হতো ব্ল্যাকহোল অমর কিন্তু মহাবিশ্বের নিয়ম খুব অদ্ভুত—এখানে যার জন্ম আছে, তার মৃত্যুও আছে! ১৯৭৪ সালে স্টিফেন হকিং কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের সাহায্যে পুরো ধারণাটাই বদলে দিলেন। তিনি দেখালেন শূন্যস্থানও আসলে শূন্য নয়, আর ইভেন্ট হরাইজনের প্রান্তে ঘটা ঘটনার ফলে ব্ল্যাকহোলও ধীরে ধীরে সংকুচিত হতে থাকে। সংকুচিত হতে হতে একসময় এ ব্ল্যাকহোলও মহাবিশ্বের চির অন্ধকারে হারিয়ে যায়। প্রশ্ন হচ্ছে, কীভাবে কোটি কোটি বছর পর এক মহাজাগতিক বিস্ফোরণে বিলীন হয়ে যায় ব্ল্যাকহোল?
